• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রেমের টানে শ্রীলঙ্কায়

anushkaবিনোদন ডেস্ক: প্রেমের জুটি বলে কথা। আর যদি সে সেটি কোন তারকাদের হয় তাহলে তো আর কোন কথাই নেই। তাহলে এ যাত্রায় দেখা যাক কোন জুটির কথা বলা হচ্ছে। এ জুটি হচ্ছে ভারতের এ সময়ের অন্যতম জুটি ক্রিকেটার বিরাট কোহলি আনুশকা শর্মা জুটি ও ক্যাটরিনা রণবীর জুটি।

তো এখন শোনা যাক তাদের প্রেমের টানের দারুণ ঘটনা।

প্রেমের টানে তারা এর আগে হাজার মাইল পাড়ি দিয়ে ভিন্ন মহাদেশে গেছেন। কাটিয়েছেন দিনের পর দিন। এবার প্রেমের টানে গিয়েছেন পার্শ্ববর্তী দেশে- শ্রীলংকায়। প্রেমিকের জন্য প্রেমিকা আর প্রেমিকার জন্য প্রেমিক উড়ে গিয়েছেন লংকার মাটিতে। দুই প্রেমিক জুটিই বর্তমান বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটি।

এক সপ্তাহ আগেই শ্রীলংকায় ঘুরে গেছেন ক্যাটরিনা। দ্বিতীয়বার আসার কথা আরো কয়েকদিন পর। তবে ভালোবাসার টান বলে কথা। ‘ব্যাং ব্যাং’ সিনেমার কাজ শেষ করে আগেভাগেই ক্যাটরিনা কাইফ শ্রীলংকায় উড়াল দিয়েছেন। কারণটা খুবই সাধারণ- প্রেমিক রণবীর কাপুরের সাথে সময় কাটানো। সেখানে ‘বোম্বে ভেলভেট’ সিনেমার কাজ করছেন রণবীর।

সিনেমাটিতে রণবীরের বিপরীতে আছেন আনুশকা শর্মা। রণবীরের জন্য আছে ক্যাট। আনুশকারও আছেন কোহলি! একজন প্রত্যক্ষ্যদর্শী টুইটার বার্তায় জানিয়েছেন বিমানে কলম্বো ফ্লাইটে তার সহযাত্রী হয়েছেন বিরাট কোহলি।

সদ্য এশিয়া কাপ শেষ করা ভারতীয় ক্রিকেট দল কয়েকদিনের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে কোহলি’র শ্রীলংকায় উড়ে যাওয়ার কারণ যে আনুশকা এটা নিশ্চিন্তে বলা যায়। মাস খানেক আগে কোহলির জন্যই তো নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিলেন আনুশকা শর্মা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ