• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশ দলকে নিয়ে পড়শীর গান

Porsiবিনোদন ডেস্ক: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতে এবার গান করেছেন পড়শী। গানটির শিরোনাম ‘জয় হবেই হবে’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন ইমরান। গানটিতে পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমরান। সম্প্রতি ইমরানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘বাংলাদেশ দলের খুব সিরিয়াস একজন ফ্যান আমি। বাংলাদেশের কোনো খেলাই দেখা মিস করি না। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ হচ্ছে। দেশকে উৎসাহ দিতে নিজের দায়িত্ববোধ এবং ভালোবাসা থেকেই গানটি করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’
পড়শী আরো বলেন, ‘কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে আপাতত আমার ফেসবুকে শ্রোতারা গানটি শুনতে পারবেন। গানটি দুটি ভার্সনে গাইবেন পড়শী। তাঁর আসছে একক অ্যালবামেও থাকবে গানটি।
উল্লেখ্য, গত বছর প্রকাশ পায় পড়শীর তৃতীয় একক অ্যালবাম ‘পড়শী-৩’। অ্যালবামে পড়শী ও ইমরানের গাওয়া ‘জনম জনম’ গানটির মিউজিক ভিডিও এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ