• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে দুবৃর্ত্তদের হামলা

Hamla logoফেনী : ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যার প্রার্থী আকবর হোসেনের বাড়িতে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। এ সময় তারা ১৫/১৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। রোববার ভোর ৪ টার দিকে  দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন সাংবাদিকদের জানান, তাকে প্রাণনাশের উদ্দ্যেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার জন্য তার প্রতিদ্বন্দী আ.লীগ সমর্থিত প্রার্থী  দিদারুল কবির রতনের সমর্থকদের দায়ী করেছেন। তিনি আরো জানান,হামলার সময় তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে ও পাননি। পরে তিনি কোন মতে পালিয়ে রক্ষা পান।

এদিকে, আ.লীগ সমর্থিত প্রার্থী  দিদারুল কবির রতন এ ঘটনার সাথে তার সমর্থকরা জড়িত নয় বলে জানিয়েছেন। তিনি জানান, তার প্রতিদ্বন্ধী প্রার্থী পরাজিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নিজাম উদ্দিন জানান,বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান  প্রার্থী দিদারুল কবির রতন (ঘোড়া) ৯৩ হাজার ৫৪  ভোট পেয়ে  বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুন ৯৪৭৩৪ ভোট ও মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী শেফালী ৭৯৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনিপ সমর্থীত প্রার্থী চেয়ারম্যান আকবর পেয়েছেন ৫৩৩৫ ভোট, ভাইস চেয়ারম্যান নুরনবী দুলাল, ৮১৫২ ভোট আর ভাইস চেয়ারম্যান জাহানারা পেয়েছেন ৭২৭৭ ভোট ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ