• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গণতন্ত্রের নামে তামাশা বন্ধ করুন : ব্যারিস্টার খোকন

Barister Khokon

ঢাকা : তৃতীয় ধাপের ৮১ টি উপজেলার নির্বাচনে ব্যাপক সহিংসতা, ভোটারদের কুপিয়ে হত্যা, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট পেপার ছিনতাইয়ের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

রোববার দুপরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তবে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ভোট কেন্দ্রে কর্তব্যরত আইন প্রয়োগকারী সংস্থার নিরব ভুমিকা, অনেক উপজেলায় ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের অবৈধ কর্মকান্ডে সরাসরি সহায়তা ও নির্বাচন কমিশনের ব্যর্থতা জাতিকে হতাশ করেছে।

তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের নামে তামাশা বন্ধ করুন। এ জন্য যে সব উপজেলায় ভোট ডাকাতি ও তান্ডবলীলা হয়েছে সে সব উপজেলার নির্বাচন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে পদত্যাগ করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট এবিএম ওলিয়ার রহমান, সহ সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, শামীমা বেগম, জে আর খান রবিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ