• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বোনের বিকিনি চুরি করলেন কিম!

Binodon Kimবিনোদন ডেস্ক: মা হওয়ার পর শরীর কিছুটা ‘বেসাইজ’ হলেও তা ‘সাইজে’ ফিরিয়ে এনেছেন মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ান। আর এ অবস্থায় সবাইকে নিজের শরীর দেখাতে একটুও দেরি করেননি।

দীর্ঘদিন বিরতির পর তিনি ফের বিকিনি পরে ছবি তুলেছেন। তবে নিজের বিকিনি পরে নয়। ছবিটি তুলেছেন ১৬ বছর বয়সী ছোট বোন টিভি স্টার কাইলি জেনারের বিকিনি চুরি করে। অর্থাৎ ১৬ বছরের তরুণীর বিকিনি তার শরীরে ফিট হচ্ছে, একি কম কথা!

আর ওই ছবি তিনি টুইটারে পোস্টও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটা কাইলির বিকিনি চুরি করে পরেছি। সে এটা আর ফিরে পাবে না।’ ছবিতে দেখা যাচ্ছে কিম আগের মতোই শরীর ফিরে পেয়েছেন। আর তাই বিকিনি পরে ছবি তুললেও বোঝার উপায় নেই যে তিনি কিছুদিন আগে মা হয়েছেন। ওইদিন দুপুরের আগে নাকি ঠিক একই বিকিনিতে দেখা গেছে কাইলিকে।

রিয়েলিটি টিভি শোর চাইতে শরীর দেখিয়ে তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন কিম। আর তাই তার প্রতিটি পদক্ষেপ মার্কিন মিডিয়ায় প্রকাশিত হয়। সন্তানসম্ভবা কিমের নানা ঢংয়ের অন্তত হাজার খানেক ছবি ইন্টারনেটে ছড়িয়ে আছে। পোয়াতি অবস্থায় বিভিন্ন পোশাক পরে বাইরে বেরুলেই ওই ছবিগুলো তোলা হয়েছে। তবে এসব পোশাক নিয়ে তিনি সমালোচনার মুখেও পড়েছেন বেশ কয়েকবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ