বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় রংপুরের বদরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৪ উদযাপন করা হয়েছে। উদযাপন উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে কোরআন থেকে তেলোয়াত, পুষ্প মাল্য অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রাতিযোগিতা, সুন্দর হাতের লেখা, উপস্থিত বক্তিতা, পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি এমডি সামসুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াসমিন আক্তার, গণশিক্ষা শিক্ষক সমিতির সভাপতি হালিয়ার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।