রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম,আই ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বর্তমান রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাঃ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম (মাষ্টার), অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ। পরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সঙ্গে প্রাসঙ্গিক রচনা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ এবং উপজেলায় হাসপাতাল-এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা ও সকল মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।