বিশেষ প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সুদের টাকা না পেয়ে আশালীন ভাষায় গালিগালাজপূর্বক এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ক্যাশ থেকে নগদ অর্থসহ অপর এক মুদি দোকানের মালামাল লুটসহ গণধোলাইয়ের শিকার হয়েছেন শফিকুল ইসলাম শফি নামের এক ব্যবসায়ী। ঘটনাটি পৌরশহরের ২নং ওয়ার্ড পশ্চিম মাথাভাঙ্গা এলাকায়। এনিয়ে অবশ্য স্থানীয় পৌর কাউন্সিলর কর্তৃক বিচারের সিদ্ধান্ত নিলেও উক্ত বিচারে উভয়পক্ষের উত্তেজনাপূর্বক আবারও হাতাহাতির ঘটনায় এ বিচার এখন থানায়।
ঘটনার বিবরণে জানা গেছে, পশ্চিম মাথাভাঙ্গা এলাকার আলী হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফি প্রায় ৫ মাস পূর্বে একই এলাকার মৃত খয়ের উদ্দিনের ছেলে আতিয়ার রহমানের (৫০) কাছ থেকে ২০ হাজার টাকা হাওলাদ নেয় ও ১৫/২০ দিন পর দেওয়া হবে মর্মে প্রদান করা হয়। কিন্তু শফি তার কথা রাখতে পারেনি। সে ধীরে ধীরে ২০ হাজার টাকা ৫ মাসের মধ্যে পরিশোধ করে দেয়। কিন্তু আতিয়ার রহমান আসল টাকা পেয়েও পুনরায় ২০ হাজার টাকা সুদ দাবী করে বসেন। এরই সূত্র ধরে গত ১১ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ হামলা হয়। এ নিয়ে পরেরদিন ১২ মার্চ বিবাদীর বাড়ীতে বিচার প্রার্থনা করেন স্থানীয় কাউন্সিলর। অভিযোগ রয়েছে উক্ত বিচারে কাউন্সিলর নিজেই হুকুম দিয়েছিলেন এ মারপিটের। এ ব্যাপারে উক্ত কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে এ বিষয়ে গত ১৩ মার্চ উভয় পক্ষ জলঢাকা থানায় একটি অভিযোগ দায়ের করেন।