খেলাধুলা ডেস্ক: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলের নাটকে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে জয় পেলো জিম্বাবুয়ে। তাও সেই নাটক করেই! নেদ্যারল্যান্ডসকে হারিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেনে খেলার আশা জিইয়ে রাখলো বেন্ডন টেইলরের দল।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নেদ্যারল্যান্ডস। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান করে তারা। সর্বোচ্চ ৭২ রান করেন টম কুপার। টুর্নামেন্টের চতুর্থ দিন এসে এটিই প্রথম কোনো সত্তরোর্ধ্ব ইনিংস।
৫৮ বলে ৯ চার ও এক ছয়ে এই ইনিসটি খেলেন কুপার।
জিম্বাবুয়ের হয়ে দুটি উইকেট নেন প্রসপার উতসেয়া। অভিজ্ঞ এই বোলার চার ওভারে ২৪ রান দিয়ে উইকেট দুটি লাভ করেন।
এরপর ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে জিতে গেছে শেষ ওভারের শেষ বলে। পাঁচ উইকেট হাতে রেখে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলের নাটকে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে জয় পেলো জিম্বাবুয়ে। তাও সেই নাটক করেই! নেদ্যারল্যান্ডসকে হারিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেনে খেলার আশা জিইয়ে রাখলো বেন্ডন টেইলরের দল।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নেদ্যারল্যান্ডস। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান করে তারা। সর্বোচ্চ ৭২ রান করেন টম কুপার। টুর্নামেন্টের চতুর্থ দিন এসে এটিই প্রথম কোনো সত্তরোর্ধ্ব ইনিংস।
৫৮ বলে ৯ চার ও এক ছয়ে এই ইনিসটি খেলেন কুপার।
জিম্বাবুয়ের হয়ে দুটি উইকেট নেন প্রসপার উতসেয়া। অভিজ্ঞ এই বোলার চার ওভারে ২৪ রান দিয়ে উইকেট দুটি লাভ করেন।
এরপর ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে জিতে গেছে শেষ ওভারের শেষ বলে। পাঁচ উইকেট হাতে রেখে।