রংপুর অফিস: রংপুরের মিঠাপুকুরে বৃহস্পতিবার দুপুরে ট্রাক চাপায় রিমা(২০) নামের এক নববধু নিহত হয়েছে। এঘটনায় স্বামী মানিক গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠাপুকুর উপজেলার ব্র্যাক অফিসের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপর একটি দ্রতগামী ট্রাক একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নববধু শাহিনা আফরোজ রিমা(২০) মারা যায়। চালক স্বামী আহমদ হোসেন মানিক(২৪) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দিচ্ছেন। মানিক উপজেলার পায়বাবন্দ খোর্দ নারায়নপুর এলাকার কাজী সামসুদ্দিন আহমদের পুত্র। এবং রিমা একই ইউনিয়নের জাফরপুর এলাকার রাজা মিয়ার কণ্যা। একবছর আগে তারা প্রেম করে বিয়ে করেন। মানিক ঢাকায় একটি কলেজে অনার্স ৪র্থ বর্ষ এবং রিমা ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ি থেকে মিঠাপুকুরে বই কেনার জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।