নিউজ ডেস্ক: বিরামপুরে নারী দিবস উপলক্ষ্যে ১০ দিনব্যাপী ক্যাম্পেইন, আলোচনা সভা ও ভ্যান র্যালী বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। পল্লী শ্রী’র নারী নির্যাতন বন্ধে স্থানীয় উদ্যোগ প্রকল্পের মাধ্যমে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা মুক্ত পাতহাট গ্রাম প্রকল্পে আলোচনা সভা হয়েছে। সংস্থার প্রোগ্রাম ফ্যাসিলেটেটর রওনক আরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মডেল ভিলেজের সভাপ্রধান রোস্তমা পারভীন, শিক্ষক মজির উদ্দিন সরকার, ফিল্ড ট্রেইনর আরিফা খাতুন, রীনা খানম, আঃ ওয়াহেদ প্রমূখ।
খানসামা পল্লী শ্রীর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা এর সহোযোগিতায় নারী দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে ভ্যান র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর পল্লী শ্রী’র পি এফ লিলিমা রানীর সভাপতিত্বে নারী সহিংসতা মুক্ত দক্ষিণ বাসুলী মডেল ভিলেজ অফিস প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ১০ টায় ওই সভা অনুষ্ঠিত হয়। অগ্রগতির মূলকথা নারী পুরুষ সমতা, বাল্য বিবাহ রোধ, সারা দিনে অন্তত একবার পরিবারের সকলে মিলে খাদ্য অভ্যাস গড়ে তোলা, ইভটিজিং ইত্যাদী বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের শ্যামলী রানী রায়, শিক্ষক আমজাদ হোসেন, পল্লী শ্রী’র এফটি শাহানাজ পারভীন ও ১ নং আলোকঝাড়ী ইউপি সদস্যা ফয়জুন্নাহার প্রমুখ। এ সময় মডেল ভিলেজের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।