• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |

শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা

Maderনড়াইল: স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার ভোরে সদর উপজেলার পাইকমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ (১.৫) ওই গ্রামের জসিম কাজীর ছেলে। নড়াইল সদর থানার এসআই মানিক চন্দ্র সাহা পরিবারের বরাত দিয়ে জানান, কয়েকদিন ধরেই জসিমের সঙ্গে রিক্তার পারিবারিক কলহ চলছিল। শুক্রবার ভোরে রিক্তা বেগম আব্দুল্লাহকে ঘুম থেকে তুলে বাড়ির পাশে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞেস করলে ছেলেকে পানিতে ফেলার কথা জানান তিনি।

পরে এলাকাবাসী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় রিক্তা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ