লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে রোকন উদ্দিন বাবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, বহিষ্কার সংক্রান্ত ফ্যাক্স বার্তাটি বাবুলের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ যে, কালীগঞ্জে আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (আনারস প্রতীক) দলীয় সমর্থন দেয়া হলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল (মোটর সাইকেল প্রতীক) নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।