নির্মলেন্দু গুণ
আকাশ যেমন বিমানের চেয়ে বড়ো,
তেমনি আমার বেদনা বক্ষ থেকে।।
ডুবে যেতে চায়, বইতে পারে না ঝড়ো
হাওয়াগুলি হেসে ওঠে তাই দেখে।
আকাশ আমাকে আকৃতি দেবে কবে-,
সকল যাতনা সইতে পারার মতো?
কবি বলেছেন, একদিন নাকি হবে
সকল মৃত্যু জীবনের অনুগত।
আমি সেই শুভদিনের প্রত্যাশায়
আকাশে ছোট্ট জাহাজ ভাসিয়ে দিয়ে,
ঝড়ো রাত্রির ঘন-হিম কুয়াশায়
বসে আছি হাতে তোমার পতাকা নিয়ে।
————————————–
নিখোঁজ মালয়েশিয়ান বিমানের ভাগ্যাহত যাত্রীদল ও তাদের
আপনজনদের কথা ভেবে কবিতাটি পোস্ট করা হলো।
ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া