ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম বাবলু শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪.৩০ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৩ পুত্র ও স্ত্রী রেখে গেছেন। ফুলবাড়ী থানা প্রেস কাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, মোঃ মকছেদুল সরকার মুকুল, মোঃ আঃ হাফিজ, মোঃ খোরশেদ আলম, মোঃ আঃ আলিম, শ্রী বিরেন্দ্রনাথ শর্মা কৈলাশ, শ্রী কৈলাশ প্রসাদ গুপ্ত, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইব্রাহিম, আলহাজ্ব মতিউর রহমান, মেহেদী হাসান রুবেল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন, ফুলবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ খোকন, পৌর বিএনপি’র সভাপতি আঃ মান্নান সরকার, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম প্রমুখ। সাংবাদিক রেজাউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, তারা এক বিবৃতিতে বলেন, রেজাউল ইসলাম সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক মহলে যে শূন্যতা সৃষ্টি হল তা পূরণ হওয়ার নয়। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সিসি নিউজ’র পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও মৃতার আত্মার মাগফেরাত কামনা করেছে।