লালমনিরহাট প্রতিনিধি: ‘তিস্তা বাঁচাও, উত্তর জনপথ বাঁচাও, বাংলাদেশ বাঁচাও’ এ স্লোগানে পানির দাবীতে শনিবার দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের সামনে জেগে উঠা ধু ধু বালু চরে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে তিস্তা বাঁচাও সংগ্রাম কমিটি ও লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসকাব’র আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসুচী’তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসুচী চলে। এ সময় বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও সংগ্রাম কমিটি’র আহবায়ক আসাদুজ্জামান সাজু ও স্থানীয় প্রেসকাব সম্পাদক নরুল হক, ছাত্রদল নেতা রবিউল হাসান, ছাত্রলীগ নেতা নুরনবী সরকার, সাংবাদিক সুমন খান, বন্ধু সাংস্কৃতিক পরিষদ’র চেয়ারম্যান হাসান মাহমুদ, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক রবিউল রবি প্রমুখ। ওই কর্মসুচীতে তিস্তা নদী রক্ষা জাতীয় কমিটি’র আহবায়ক ফরিদুল ইসলাম ফিরোজ মোবাইল কনভারশেশনে বক্তব্য রাখেন।