নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় আবু হানিফ (৪০) নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার দুন্দিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হানিফ ঐ এলাকার ছফির উদ্দিনের ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, গত ২৫ অক্টোবর জলঢাকায় জামায়াত-শিবির কর্মীরা ব্যাপক নাশকতা সৃষ্টি সময় পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এতে জামায়াত-শিবিরের হামলায় আজিজুর রহমান (৪৯) নামে এক পুলিশ কনষ্টেবল গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় জলঢাকা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।