সিসি নিউজ: “রুহুল আমিনের ইজ্জত, পত্রিকায় কিছু লিখখেইন না।” পটুয়াখালীর ধুমকী উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকটি ব্যালট পেপারে সিল দিতে দিতে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর এক সমর্থক।
সকালে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সাংবাদিকরা দেখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ভাই সুলতান আহমেদের (ঘোড়া মার্কা) কয়েকজন এক সাথে ব্যালট পেপারে সিল দিচ্ছেন। এর আগে সকালে ওই কেন্দ্রে থেকে ১৯ দলীয় জোট ও আওয়ামী লীগের অ্যাজেন্টদের বের করে দেয় তারা।
ওই কেন্দ্রের প্রিজাইডিং জালাল আহমেদ জানান, ঘোড়া মার্কা প্রার্থীর লোকজন দুই থেকে আড়াইশ ব্যালট পেপারে সিল দিয়েছে।