নীলফামারী প্রতিনিধি: তিস্তায় পানির ন্যায্য হিস্যার দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার দুপুরে শহরের কালিবাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা আহবায়ক ও জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আতিয়ার রহমান, উদাস চন্দ্র রায়, ইউনুস আলী, ডা. প্রাণ কুমার রায় ও হাসান আলী বক্তব্য রাখেন।
বক্তারা উল্লেখ করে বলেন ‘পানির অভাবে তিস্তা প্রকল্প ব্যর্থ হতে চলেছে, পানি শুণ্য হওয়ায় ধু-ধু বালুচরে পরিণত হওয়ায় ক্ষতিগ্রস্থরা হচ্ছেন কৃষকরা।
বক্তরা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন ‘অবিলম্বে ভারত সরকারের সাথে ন্যায্যতার ভিত্তিতে তিস্তা, ফারাক্কা ও গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন এবং বিদ্যুতের মুল্য প্রত্যাহার ও সুন্দর বনের জীব-বৈচিত্র সহ প্রাকৃতিক ভারসাম্য রার্থে রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবী জানান।’