ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সিএমইএস ফুলবাড়ি ইউনিটে শুক্রবার বিকেলে জেন্ডার কর্মসূচীর আয়োজনে স্থানীয় ব্যবসায়ী মালিকদের সঙ্গে যৌথ কর্মশালা ও ব্যবসায়ী মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে জেন্ডার কর্মসূচীতে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কিশোর কিশোরীদের পরিচিত করা ও বিভিন্ন ব্যবসা সম্পর্কে এবং ভবিষ্যৎ কিশোর কিশোরীদের কর্মসংস্থান বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয়। মেলায় গার্মেন্টস, কার্পেন্ট্রি, ওয়ার্কশপ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স, ভার্মি কম্পোট সহ বিভিন্ন ট্রেডের স্টল প্রদর্শীর জন্য দেওয়া হয়।
ইউনিট অর্গানাইজার হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন অর্গানাইজার জেন্ডার জনাব নূরানা বেগম, সিনিয়র স্টাফ, জেন্ডার শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় ব্যবসায়ীসহ উপজেলার ২৫টি কিশোর কিশোরী সংগঠনের প্রায় ১০০০ কিশোরী কিশোরী।