দিনাজপুর : দিনাজপুর জেলার ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঘাসুড়িয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবি অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আঃ সামাদ ফকির(৪০) কে আটক করেছে।বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটায় বিরামপুর উপজেলার সীমান্ত সংলগ্ন দক্ষিণ দামুদারপুর মাঠে গোপন সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবি অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আঃ সামাদ ফকির(৪০) কে আটক করে। আটককৃত আঃ সামাদ ফকির(৪০) ২নং কাটলা ইউনিয়নের সীমান্ত সংলগ্ন দক্ষিণ দামুদারপুর গ্রামের মৃত: ইব্রাহিম ফকিরের পুত্র।
এবিষয়ে ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লেঃকর্ণেল জাহিদুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে।