• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

পার্বতীপুরে ১৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

Hand Cupপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর জিআরপি থানা পুলিশ রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে অবৈধ পথে আসা নিষিদ্ধ ১শ ৪৫ বোতল  ভারতীয় ফেন্সিডিলসহ সুমন (২০) নামে এক যুবককে হতে নাতে গ্রেফতার করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস (৭৩১ আপ) ট্রেনের ৪০০৬ নম্বর কোচ থেকে  টিজি পাটির এস আই সিদ্ধার্থ শংকর ও পার্বতীপুর আর,এস,বি (গোয়েন্দা) শাখার ওসি এমদাদুল হক এমদাদসহ তার সঙ্গীয় ফোর্স  সুমন (২০) এর দুই হাতে ২টি কাটুনে থাকা ১৪৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করে। সুমন পার্বতীপুর শহরে রোস্তম  মহলার আকতার হোসেন এর ছেলে। পার্বতীপুর থানার ওসি সাজু মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে মামলা নং ৬-, ২৪-০৩-১৪ আসামী সুমনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ