ঢাকা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে জামায়াতের ছাত্রসংগঠন ছাত্রশিবির। সকাল সাড়ে ৭ টায় রাজধানীর বাড্ডা ও দক্ষিণ বনশ্রীতে এ র্যালি করে সংগঠনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় নতুনবাজার থেকে একটি র্যালি বের করে মহানগর উত্তর শাখার নেতা-কর্মীরা। র্যালিটি শাহজাদপুর গিয়ে শেষ হয়। শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর র্যালি বের করে। এছাড়াও শাখার সভাপতি রাকিব মাহমুদ, সেক্রেটারি এম পারভেজসহ প্রায় অর্ধশতাধিক শিবিরে কর্মী এ র্যালিতে অংশ গ্রহণ করে। একই সময় রাজধানীর দক্ষিণ বনশ্রীও র্যালি করে সংগঠনটি। শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে শাখার সভাপতি রেজাউল হক রিয়াজ, সেক্রেটারি এম শামীম, অর্থ সম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোয়েল রানাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।
র্যালি নিয়ে অনেকের মন্তব্য- শিবির এমন এক সময় এই র্যালি করলো যখন মুক্তিযুদ্ধের সশস্ত্র বিরোধিতা করার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে তদন্ত সংস্থা। যে দলটি মহান স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা ৪২ বছর পর রাজধানীতে স্বাধীনতার র্যালি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।