• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সেক্স নিয়ে খোলামেলা আলোচনায় স্বস্তিকা

Sostikaবিনোদন ডেস্ক: ব্যস্ততম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে টলিউডে অনেক রকম মুখরোচক গল্প চালু রয়েছে। তবে স্বস্তিকার হাতে এখন অনেক ছবি।  বলিউডেও যশরাজ ফিল্মের ব্যানারে ছবি করছেন তিনি। সম্প্রতি টলিউডের ‘টেক ওয়ান’ নামে মৈনাক ভৌমিকের ছবিতে স্বস্তিকা একেবারেই খোলামেলা হয়েছেন। এপ্রিলের মাঝামাঝি ছবিটি মুক্তি পাবে। ইতিমধ্যেই যেটুকু ইন্টারনেটের দৌলতে দেখা গেছে তাতে সকলে চমকে গিয়েছেন। আর এই ন্যুড দৃশ্যে অভিনয় করার আগে স্বস্তিকা পরিচালকের সঙ্গে তিন রাত আলোচনা করেছেন এর শিল্পসুষমার দিক নিয়ে। তবে তার একটাই শর্ত ছিল, টলিউডের কাউকে তার বিপরীতে রাখা চলবে না। কিন্তু কেন? স্বস্তিকা বলেছেন, টলিউডের প্রত্যেক অভিনেতাই জানেন আমি কেমন। তাই আমার বিপরীতে এমন একজনকে চেয়েছিলাম যে আমার সম্পর্কে কিছুই জানে না। পরিচালক অবশ্য শর্ত মেনে দিল্লির এক মডেলকে তার বিপরীতে হাজির করেছিলেন। ছবিতে ন্যুড দৃশ্যটিকে অবশ্য খানিকটা অস্পষ্ট করে দেয়া হয়েছে সেন্সরের কাঁচির ভয়ে। তবে বাইরে চলচ্চিত্র উৎসবে ছবিটির ন্যুড দৃশ্য স্বাভাবিক রেখেই পাঠানো হচ্ছে। স্বস্তিকা অবশ্য জানিয়েছেন, ন্যুড দৃশ্যে অভিনয় করাটা তার কাছে খুব সহজ ছিল না। তবে তিনি সেক্সের ব্যাপারে কথা বলতে কোনও রকম সাত পাঁচ ভাবতে রাজি নন। সব সময় কথাবার্তায় স্বস্তিকা বেশ খোলামেলা। ভাল মেয়ে হয়ে থাকবার কোন ইচ্ছেই তার নেই। আর তাই তো তিনি সহজেই বলতে পারেন যে, বিছানায় তিনি যতটা ভাল, সম্পর্কের ক্ষেত্রে তা মোটেই নয়। তার কথায়, আমি যখনই ভেবেছি এই সেই পুরুষ যার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেয়া যায়, সেই মুহূর্তেই তারা পালিয়ে গেছে। আর ডেটিংয়ের ব্যাপারে স্বস্তিকাকে নিয়ে গুঞ্জনের অভাব নেই। তবে তার কথায়, সকলে যেটা দাবি করে ততজনের সঙ্গে আমি ডেটিং করিনি। করেছি মাত্র কয়েকজনের সঙ্গে। তবে তার কোনও সম্পর্কই যে টেকে না তা নিয়ে কোনও আপসোস নেই। বরং সে সব ভাবলেই তার হাসি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ