রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৪৩তম মহান স্বাধীনতা দিবস উপলে রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনালী ব্যাংক চত্বরে উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সর্দারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস সালাম মাষ্টার, রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক প্রভাষক এরশাদুননবী নবীন, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ও আওয়ামীলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল (সাবু), ছামিউল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক আনোয়ার হোসেন, এম, আই ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচ্চিত্র উপস্থিত দর্শকদের মাঝে প্রদর্শিত হয়।