• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাহারোলে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান

CGPকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার  উপজেলা অডিটোরিয়ামে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল তার ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ২৪ জন দুস্থদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা প্রদান করেন। একই অনুষ্ঠানে জেলা পরিষদ হতে প্রাপ্ত বিভিন্ন ধমীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের চেক প্রতিষ্ঠানের প্রধানদের হাতে প্রদান করেন।

এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল তাঁর বক্তব্যে বলেন, বর্তমান আ’লীগ সরকার উন্নয়নের সরকার এবং উন্নয়নে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনা সরকার যখনই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করেন, তখনই দেশের ব্যাপক উন্নয়ন ঘটে। বর্তমান সরকার শিক্ষা ও ধর্মীয় ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলি উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন প্রতিষ্ঠান গুলির কাজ সঠিক ভাবে সঠিক সময়ে আমরা সম্পন্ন করব। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি একেএম ফারুক, ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, নাসিরুল ইসলাম, বিশ্বজিৎ রায়, আ’লীগের সাবেক সম্পাদক ওসমান গনি ও আ’লীগ নেতা মোঃ মনসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ