• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

লাখো কণ্ঠে সোনার বাংলা : ২ হাজার শ্রমিক অসুস্থ

BGMEAঢাকা: লাখো কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় ২ হাজার পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান কচি।
বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ’র সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মান্নান কচি বলেন, অনুষ্ঠানস্থলে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ জমায়েত হয়। যার ফলে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে বেশ কিছু পোশাক শ্রমিক আহত হয়। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছু শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গরমের কারণেও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে বিজিএমইএ। পোশাক শিল্পের ২ লাখের বেশি শ্রমিক অনুষ্ঠানে অংশ নিলেও সবাইকে যান্ত্রিক মেশিনে গণনা করা সম্ভব হয়নি। শ্রমিকদের অতিরিক্ত চাপের কারণে যান্ত্রিক গণনা মেশিনগুলো এক পর্যায়ে অকার্যকর হয়ে পড়ে।
মান্নান কচি বলেন, জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড় গড়ার এই প্রয়াস পোশাককর্মী ও উদ্যোক্তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ