• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ডিমলায় ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

dimla photo 28-03-14ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ডোমার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজনসহ ২জনকে আটক করছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে ডিমলা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিমলা ডাঙ্গারহাটের মেসার্স সুইট এন্ড ব্রাদার্সের মালিক মুশাউল করিম সুইট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে ২ল টাকা ছিনিয়ে নেয়। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে ডোমার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গোমনাতী গ্রামের আব্দুর রউফের পুত্র সুজন(৩২) এবং ডিমলা দনি বালাপাড়া (শয়তানের বাজার) গ্রামের মৃত গোলাই মামুদের পুত্র রুহুল আমিন(৩৬)কে আসামী করে ডিমলা থানায় একটি মামলা করে। গোপন সংবাদের প্রেেিত পুলিশ শুক্রবার রাতে উপজেলার ডাঙ্গারহাট-গোমনাতী সড়কের শয়তানের বাজার এলাকা থেকে ওই দুই জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ