মাহবুবুল হক খান, দিনাজপুর: আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। এর মধ্যে ৫০ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৪৭ হাজার ৬৩৮ জন ছাত্রী। রংপুর বিভাগের ৮টি জেলার ৫৪৩টি কলেজের পরীক্ষার্থীরা ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় এবার রংপুর বিভাগের ৮টি জেলার ৫৪৩টি কলেজের ৯৮ হাজার ২৮৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এর মধ্যে ৫০ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৪৭ হাজার ৬৩৮ জন ছাত্রী।
বিজ্ঞান বিভাগে ২১ হাজার ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ১৮ জন ছাত্র ও ৮ হাজার ২৪৪ জন ছাত্রী। মানবিক বিভাগের ৫৯ হাজার ৫৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ২৮২ জন ছাত্র ও ৩৪ হাজার ২৫২ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৩৪৯ জন ছাত্র ও ৫ হাজার ১৪২ জন ছাত্রী রয়েছেন।
জেলা ভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলার ১৮ হাজার ৬১৪ জন, গাইবান্ধায় ১২ হাজার ২৭১ জন, নীলফামারীতে ১১ হাজার ৪১২ জন, কুড়িগ্রামে ১১ হাজার ৩২৪ জন, লালমনিরহাটে ৬ হাজার ৮৪০ জন, দিনাজপুরে ১৯ হাজার ৬৫২ জন, ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ৫৩৯ জন ও পঞ্চগড় জেলায় ৭ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।
শিক্ষা বোর্ড আরো জানায়, ৯৮ হাজার ২৮৭ জনের মধ্যে ৭৭ হাজার ৫৯৭ জন নিয়মিত পরীক্ষার্থী, ২০ হাজার ৮৬ জন জিপিএ উন্নয়ন, ৪৭৪ জন অনিয়মিত ও ১৩০ জন প্রাইভেট পরীক্ষার্থী। ১ বিষয়ে ১০ হাজার ৩৯৩ জন, ২ বিষয়ে ৫ হাজার ৩০৮ জন ও সকল বিষয়ে ৮২ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করবে।
পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।