• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিরামপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

Ivtigingবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীনিকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালত শনিবার এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছে। জানা গেছে, উপজেলার মনিরামপুর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র তৌরিত জামান সবুজ (২২) এসএসসি পরীর্ক্ষীনি এক ছাত্রীকে প্রায়শঃই উত্যক্ত করে আসছিল। শনিবার সকালে বিরামপুর কলেজ বাজার রাস্তায় আবারও উত্যক্তের শিকার ছাত্রীটি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে। এসময় জনতা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মনিরুজ্জামান আল-মাসউদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সবুজকে কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। রায় ঘোষনার পরই পুলিশ সবুজকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ