• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার: আটক ৩

opohoronনোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ফেনী নদী থেকে লিজা আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। লিজা নামের ওই ছাত্রী ঢাকার মগবাজারের চেয়ারম্যান গলি এলাকা থেকে অপহরণ হয়। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিন যুবককে আটক করেছে।
শনিবার রাতে নদী দিয়ে সন্দীপ নিয়ে যাওয়ার পথে তাকে উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হল, ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর এলাকার রানা (১৮), চট্টগ্রামের সন্দীপের আদর্শ গ্রামের মো. শহীদ (১৯) ও ফরিদপুর জেলার ডগিসাহারা জাজিরা এলাকার সাগর হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মগবাজারের চেয়ারম্যান গলি এলাকা থেকে কোচিং সেন্টারের পড়তে যাওয়ার পথে আটককৃতরা লিজাকে অপহরণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীতে নিয়ে আসে।
শনিবার সন্ধ্যায় আটকৃত তিন যুবক লিজাকে ছোট ফেনী নদী দিয়ে বোটযোগে চট্টগ্রামের সন্দীপের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে তিন যুবক ধরা পড়ে যায় এবং স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
রাত সাড়ে ১১ টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, অপহরণের ঘটনায় লিজার মা সালমা আক্তার বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ