• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রাজারহাটে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং

বিদ্যুতের_17052রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বিরাজ করায় বোরো চাষী ও আসন্ন এইচএসসি এবং চলতি ডিগ্রী পরীক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। দিনে-রাতে ২৪ ঘন্টায় মাত্র ৫/৬ ঘন্টা বিদ্যুত পাওয়া যাচ্ছে, তাও আবার ৩০-৩৫ মিনিটের বেশী স্থায়ী হয় না। বিদ্যুতের লুকোচুরি খেলায় বিদ্যুত চালিত সেচ পাম্প, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, বাল্ব, রাইচ কুকারসহ দামী সামগ্রীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা সদর বাজারের ব্যবসায়ীরা ও পার্শ্ববর্তী বাসা-বাড়িতে বিদ্যুতের পাশাপাশি জেনারেটর-এর সংযোগ নিতে মরিয়া হয়ে ওঠেছে। ব্যবসায়ী রনজিৎ কুমার রায় (৩১)ক্ষোভ প্রকাশ করে জানান, একদিকে বিদ্যুতের লাগামহীন মূল্য বৃদ্ধি, অপরদিকে আবার বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। সব মিলিয়ে মরার উপর এ যেন খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুত গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে একাধিকবার টেলিফোন করলে তা রিসিভ করতে চাননা, এমনকি অনেক সময় রিসিভার তুলে রেখে দেন। এ ব্যাপারে কুড়িগ্রাম পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমানের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ