• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে কর্তব্য’র মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও প্রামান্য চিত্র প্রদর্শন

pothoসিসি নিউজ: স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় “কর্তব্য মানবিক উন্নয়ন” ( স্বেচ্ছাসেবী সংগঠন ) শহরের স্থানীয় মূর্তজা মিলনায়তনে রবিবার দুপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করে।
স্মৃতিচারণ ও প্রদর্শনী অনুষ্ঠানটি করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের স্বাধীনতার যুদ্ধ সর্ম্পকে  ধারনা দেয়ার লক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাওয়াদুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। কোরান তেলাওয়াত করেন মোঃ মোস্তাক আহম্মেদ  এবং বন্ধন শিল্পী গোষ্ঠীর প্রকাশনা “ছায়া পথ” একটি সাহিত্য সাময়িকী পত্রিকা অতিথিদের হাতে পত্রিকার সম্পাদক রইজউদ্দিন রকি তুলে দেন। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দপুর উপজেলা কমান্ড‘র কমান্ডার মোঃ একরামুল হক ও রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড‘র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান জোয়ারদার।

সংগঠনের আহবায়ক খাজা আহমেদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে স্মৃতিচারণ অনূষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক স্কাউটার করিম, সদস্য রইজউদ্দিন রকি, রুহুল কুদ্দুস, ইমরান হাসান বিপ্লব প্রমূখ। স্মৃতিচারণ শেষে মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।  সৈয়দপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ