• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বীরগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়াম্যানের মতবিনিময়

IMG_1045 copyবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত উপজেলা চেয়াম্যান  আমিনুল ইসলামের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার উপজেলা পরিষদের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান, সাবেক সাংসদ ও আওয়ামীলীগ আমিনুল ইসলাম তার প্রথম কার্যদিবসেই  সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমেই তিনি প্রথম কার্যদিবস শুরু করেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের জাতির বিবেক বলে উল্লেখ করেন, তিনি বলেন দেশ ও জাতির ক্রান্তি লগ্নে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। তিনি দায়িত্ব পালন কালে সাংবাদিকদের কাছে পরামর্শ চান এবং গঠণ মূলক সমালোচনা আশা করেন। তিনি সোজা কথায় বলেন আমার কাছে সবাই সমান, আমি সকলের চেয়ারম্যান হতে চাই। মাদক ও দারিদ্রমুক্ত সমাজ, শিা, সুশাসন, সাম্প্রদায়িক সম্পৃতিকে প্রাধান্য দিবেন বলে আশ্বাস দেন। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, দৈনিক তিস্তা সম্পাদক মোঃ মিজানুর রহমান লুলু, দৈনিক উত্তর বাংলার সম্পাদক ও দিনাজপুর জেলা প্রেসকাবের একাংশের সভাপতি মতিউর রহমান মতিন, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও দিনাজপুর প্রেসকাবের যুগ্ন সাধারন সম্পাদক রতন সিং, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মোঃ আজহারুল ইসলাম জুয়েল, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বীরগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ