• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

খালেদার বিচার হওয়া উচিত- আমু

Amuঢাকা: জাতীয় সঙ্গীতকে অবমাননা করে খালেদা জিয়া আন্দোলন করে গিনেজবুকে নাম লেখানোর ঘোষণা দেয়ায় তার বিচার হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রবিবার বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “২৬ মার্চে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশ গিনেজবুকে নাম লেখানোতে তার গাত্রদাহ শুরু হয়েছে। যে কারণে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।”পাক হানাদার বাহিনীর জারজ সন্তানরা যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা, আল-বদর, আল-শামস্ বাহিনীর সদস্যরা গণহত্যা চালিয়েছিল। নির্বাচনের আগে তেমনি পাকিস্তানের জারজ সন্তানরা সারা দেশের সহিংসতা চালিয়েছে।ডিপিডিসির সভাপতি সর্দার আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, জাতীয় শ্রমীক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ