• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিয়ে নয়-সুন্দর শৈশব শিশুর অধিকার- শীর্ষক কর্মশালা

go-ngo (Photo)বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: রোববার দুপুরে বিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ও ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “বিয়ে নয়-সুন্দর শৈশব শিশুর অধিকার” শীষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক ।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল, ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক। শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক গবেষনা তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এবং ঘোড়াঘাট এডিপি’র পরিবিক্ষণ ও মূল্যায়ন অফিসার মোফাখখারুল ইসলাম হীরু।
কর্মশালায় চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নবাগত উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সহ সকল সরকারী কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, কাজী, ধমীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিবলী সাদিক তার বক্তব্যে জিও-এনজিও সমন্বয়ে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাল্য বিয়ে বন্ধে দায়িত্বশীল সকলকে আন্তরিক হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে শিশু বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ