• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

লালমনিরহাটে খুনের দায়ে স্বামী-স্ত্রী আটক

Madarলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী কসালতলা মোড় এলাকায় সোমবার রঞ্জু মিয়া নামে এক শ্রমিক হত্যাকান্ডের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রঞ্জু’র পরকীয়া প্রেমিকা ফাতেমা ও তার স্বামী জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানান, ওই এলাকার মন্টু মিয়া’র পুত্র রঞ্জু মিয়া’র সাথে একই এলাকার জয়নাল আবেদীন’র স্ত্রী ফাতেমা বেগমের বেশ কিছু দিন ধরে পরকীয়া প্রেম চলে আসচ্ছে। স্থানীয় লোকজন জানান, এনিয়ে রঞ্জু মিয়ার সাথে জয়নাল’র বিরোধ চলছে। তাদের সন্দেহ এ বিরোধের জের ধরেই রঞ্জু হত্যাকান্ডের শিকার হতে পারে। সোমবার দুপুরে জয়নালের বাড়ির পাশে রঞ্জুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ রঞ্জুর লাশ উদ্ধার করে । এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার পরকীয়া প্রেমিকা ফাতেমা বেগম ও তার স্বামী জয়নালকে গ্রেফতার করেন। হত্যাকান্ডের শিকার রঞ্জুর দেহ’র বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আটক প্রেমিকা ফাতেমা বেগম জানান, রঞ্জু’র সাথে তার সম্পর্ক ছিল ঠিকই তবে এ হত্যাকান্ডের তিনি কিছুই জানে না।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আসলাম ইকবাল জানান, পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে সন্দেহজনক ভাবে প্রেমিকা ফাতেমা ও তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ