সিসি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাধারে ছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। তিনি কোন স্কুল কিংবা কলেজের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার টেবিলে পরীক্ষা নেবেন- এমনটি নিশ্চয় কেউ ভাববেন না। কিন্তু এরশাদ তা-ই করেছেন। রংপুর সদর উপজেলার কেরানীরহাট স্কুল অ্যান্ড কলেজে গতকাল শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষক ছিলেন তিনি নিজেই।