ঢাকা: ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির ধর্মঘট স্থগিত করা হয়েছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন অটোরিকশা মালিকেরা।সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।গত ২৯ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে ১ এপ্রিল থেকে লাগাতার ধর্মঘটের যাওয়ার ঘোষণা দেয় মালিক সমিতি।ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহিদুল হক খসরু ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমাদের প্রধান দাবিগুলো মেনে নেয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দেয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’মাহিদুল হক বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ বৃদ্ধির জন্য গত বছরের ৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করেছি। কিন্তু বিআরটিএ কোনো সিদ্ধান্ত জানায়নি। বাধ্য হয়েই আমরা ধর্মঘট ডাকি। সোমবার মন্ত্রী আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় কর্মসূচি স্থগিত করেছি।’