• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

1120140401175348টাঙ্গাইল: টাঙ্গাইলে শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম গোলাম আজম। তিনি জেলা শ্রমিক দলের  সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম আজম ওই গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে।

নিহতের স্ত্রী জানান, বিকেলে গোলাম আজম তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আজমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মির্জাপুরে পৌঁছালে বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ