• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সিইসি প্রধানমন্ত্রীর খাস গোলাম

k mahabub h a_19801_0ঢাকা: ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুল মোবারককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাস গোলাম হিসাবে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন আয়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহবুব হোসেন বলেন, ‘পঞ্চম দফা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা বলতে কিছু নেই। তারা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত সিইসি আবদুল মোবারকের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ খাস গোলাম।’
আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মাহবুব হোসেন।
সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘ক্ষমতা ছাড়তে না চাইলে আপনাদের করুণভাবে বিদায় নিতে হবে। তখন আর পুলিশের অস্ত্র কাজে লাগবে না।’
মাহবুব হোসেন বলেন, ‘বর্তমানে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের অস্তিত্ব নেই। কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে হত্যা করেছে।’
উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভোটকেন্দ্র দখল ও জালভোট প্রদান করে ফলাফল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রমীজ উদ্দিন রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হোসেন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিমকী ইমাম প্রমুখ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ