• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

বদরগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বদরগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পহেলা এপ্রিল উপজেলার আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ওই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে রাধানগর উচ্চ বিদ্যালয় ও আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় নির্ধারন করা হয় পারিবারিক সচেতনতাই দূর্নীতি প্রতিরোধের একমাত্র উপায়। বিষয়ের পক্ষে বলেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক গন। বিচারকের দায়িত্ব পালন করেন চেতনা বিদ্যা নিকেতনের অধ্যক্ষ হেমন্ত সরকার ও বদরগঞ্জ ডিগ্রী কলেজের গ্রন্থগারিক ছাইদুল হক সাথি। বিতর্ক শেষে  সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এসময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আফজাল হোসেন প্রামানিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আতিকার রহমান, হেমন্ত সরকার প্রমূখ। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ি হয় রাধানগর উচ্চ বিদ্যালয়। মডারেটরের দায়িত্ব পালন করেন আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ