হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া ক্যাম্প সীমান্ত এলাকায় ভারতীয় ১৫৩ কেজি উন্নত মানের শাড়িতে নকশা করার সুতার কাটুম এবং হিলি-জয়পুরহাট রোডের বাস তল্লাসি করে শ্যালোমেশিনের ২৫শ পিচ বিয়ারিং আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য গুলো আটক করে। আটককৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় ৩১লক্ষ ৮৫ হাজার টাকা।এব্যপারে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র আটাপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল মান্নান জানান, আজ বুধ্রবার রাত ১ টার দিকে এক দল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতীয় পণ্য গুলো নিয়ে বাংলাদেশের বাজারে নেওয়ার জন্য শালুয়া এলাকায় প্রবেশ করলে পৃর্ব থেকেই ওৎ পেতে থাকা ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক মো: জালাল হোসেন সহ সঙ্গীয় বিজিবি সদস্যরা উক্ত পণ্য গুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে। অপর দিকে জয়পুরহাট গামি লোকাল একটি বাস ক্যাম্পের সামনে এলে দাড় করিয়ে ছাদ থেকে বিয়ারিং গুলো জব্দ করে। পরে সেগুলো সরকারি শুল্ক গুদামে জমা দেয়।