বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার এক আন্তঃজেলা ডাকাত সর্দারকে আটক করেছে।
পুলিশ জানায়, বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের আছির উদ্দিনের পুত্র কামাল হোসেন (৪০) কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিরামপুর থানায় অর্ধ ডজন, দিনাজপুর সদর, রংপুর সদর, ঠাকুরগাঁও সদর, ফুলবাড়ী, পার্বতীপুর ও বীরগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। কয়েকদিন ধরে বিরামপুর এলাকায় তার পদচারনা আঁচ করতে পেরে পুলিশ তাকে ধরতে তৎপরতা শুরু করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বজলুর রশীদ ও এইচএম এরশাদ বাহিনী নিয়ে বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলা সংলগ্ন শ্রীপুর বালুর চর ঘেরাও করে কামালকে আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।