• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ভারতীয় এক ক্রিকেট জুয়াড়ি বেনাপোলে আটক

Hand cupযশোহর: যশোরের বেনাপোল থেকে অতুনু দত্ত নামে ভারতীয় এক ‘ক্রিকেট জুয়াড়িকে’আটক করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বাজারের একটি অফিস থেকে তাকে আটক করা হয়।তিনি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘দিনেশ পল্লী মিউনিসিপল পার্ক’এলাকার মনিন্দ্র দত্তের ছেলে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মো মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বাজার থেকে আটক অতুনু দত্তর বিরুদ্ধে দেশ ত্যাগের ওপর ঢাকার উচ্চ মহল থেকে নিষেধাজ্ঞা ছিল। এ জন্য গত তিন দিন ধরে ইমিগ্রেশন এলাকায় ‘রেড এলার্ট’চলছিল বলেও জানান তিনি।
তিনি জানান, “বাংলাদেশে চলমান ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট’খেলায় জুয়াড়ি হিসেবে বাংলাদেশে অতনু প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি চোরাচালানির সঙ্গেও জড়িত থাকতে পারেন।”
ওসি মো মনিরুজ্জামান জানান, অতুনু দত্ত গত ১৫ মার্চ ভারতীয় পাসপোর্র্টের মাধ্যমে বাংলাদেশে আসেন। তার ভিসার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এর পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অতনু বেনাপোলের একটি অফিসে বসে অন্য লোকের মাধ্যমে তার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠিয়ে দেন। আগে থেকে নিষেধাজ্ঞা থাকায় পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট বহনকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বেনাপোল বাজারের একটি অফিস থেকে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ