নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চরবাসীর স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন দুই দিন ব্যাপি আরএসডিএ রৌমারী প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ আয়োজিত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন, সিএলপির ডিআইএম তৈয়ব হোসেন, ডিএমএলসি মোস্তাফিজুল আলম, ডা: গোলাম ছরোয়ার খাঁন, নাজিম উদ্দিন আহম্মেদ, আহসানুল ইসলাম, আরএসডিএ প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজার রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদ। গত বৃহস্পতিবার আলোচনায় বক্তরা বলেন,এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদের স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন প্রসার বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ পাওয়ার পর তারা মাঠ পর্যায়ে চরবাসীর স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন প্রসার ঘটাতে সাহায্য করবে। যাতে করে তারা গ্রাম উন্নয়নে সহায়তা করে চরবাসীদের জীবিকায়নের সাথে সাথে স্বাস্থ্যাভ্যাসের ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে। প্রশিক্ষণে চর জীবিকায়ন কর্মসূচীর রৌমারী ও রাজিবপুরে বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস ও আরএসডিএ এর মাঠ পর্যায়ে কর্মরত চর স্বাস্থ্যকর্মী, পুষ্টিকর্মী ছাড়াও কিশোর কিশোরী, দলনেত্রী ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।