বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আবু সাঈদ মোঃ.রফিকুজ্জামানের নেতৃত্বে হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি র্যালী ঢাকা-পঞ্চগড় মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউএইচএ ডা.আবু সাঈদ মো.রফিকুজ্জামানের, ব্রাক কর্মকর্তা আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক ফজলুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন মাসুদ ও মোর্শেদুর রহমান মিলন প্রমুখ।