• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রতীক্ষা

Ruksana Rafiqরোকসানা রফিক:

গহীন রাতের বাদল ধারা
মনের সঘন আঁধারে
রিমিঝিমি ঝরে চোখের পরে
আকুল নীরব পাথারে।

দূর থেকে দূরে বনপ্রান্তরে
চাঁপার মৃদু সুবাসে,
তাহার চুলের মদির সুরভী
বাতাসে আসে ভেসে।

ছলছল চোখে পথ চেয়ে থাকি
এইবার বুঝি এলো সে,
ফুরায় প্রহর ঘুমনিশি ভোর
জেগে জেগে হলো সারা যে।

আসে না তবু ফিরে সে কভু
বিফলে বেলা যে বয়ে যায়,
তবু জ্বেলে রাখি আশার প্রদীপ
যদি আসে ফিরে এই অবেলায়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ