• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

গণজাগরণের নতুন কর্মসূচি ঘোষণা

Gonoসিসি নিউজ: নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।গণজাগরণের নতুন কর্মসূচি ঘোষণা
৬ দফা দাবি ও যুদ্ধাপরাধীদের বিচারে ধীর গতির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

শুক্রবার বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল, ১৪ এপ্রিল সকাল ৯টায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার নেতৃত্বে মিরপুরের আলকদী গ্রামে নির্যাতিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বিকেল ৩টায় ‘নববর্ষের অঙ্গীকার নিপাত যাক রাজাকার’ শিরোনামে শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন।

সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেছেন ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “গণজাগরণ মঞ্চ সর্বোচ্চ ত্যাগ ও ধৈর্যের সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ