• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুরের পীরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪ আহত ২০

Accidentরংপুর: রংপুরের পীরগঞ্জে আঙ্গার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ যাত্রী। শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী নৈশ কোচ নীলফামারীর ডিমলায় যাচ্ছিল। বাসটি ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার আঙ্গার ব্রীজ এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী মারা যান। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ